Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ কেউ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সতর্ক থাকবেন।

এর আগে অনুষ্ঠানে ৯ জন পুরোহিত-সেবাইতের হাতে সম্মানী তুলে দেন প্রধানমন্ত্রী।