Image description

গত ২১ আগস্ট অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম দ্য পোস্ট এর ফেসবুক পেইজে একটি পডকাস্টের শর্ট ভিডিও পোস্ট করা হয়। পডকাস্টে নারী আলোচক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজককে উদ্বৃত করে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে সংবাদমাধ্যমটি।

শর্ট ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘৪৪তম বিসিএস-এ একটি  মেয়েও স্থান পায়নি, কারণ জেলা কোটা, নারী কোটা বাদ হয়েছে’’— পোস্টকাস্টে ব্যারিস্টার সারওয়াত সিরাজ | the POST’’ 

ভিডিওটি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়ার পেইজ, অনলাইন সংবাদমাধ্যম পাবলিকিয়ান টুডে সহ অনেকেই শেয়ার ও রিপোস্ট করেছেন।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ব্যারিস্টার সারওয়াত সিরাজের বক্তব্যটি শর্ট ভিডিওতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

দ্য পোস্টের ইউটিউব চ্যানেলে পুরো পডকাস্টটি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ পডকাস্টটিতে আলোচককে সুনির্দিষ্টভাবে ‘‘পররাষ্ট্র ক্যাডারে কোনো নারী সুপারিশপ্রাপ্ত হয়নি’’ বলতে শোনা গেছে।

পডকাস্টে নারী কোটা থাকার পক্ষে উদাহরণ দিতে গিয়ে ১৩ মিনিট ৩২ সেকেন্ডে ব্যরিস্টার সারওয়াত সিরাজ বলেছেন, ‘‘ফরেন সার্ভিস বাংলাদেশে সিভিল সার্ভিসের সবচেয়ে এলিট একটি ক্যাডার। এই ক্যাডারের দিকে যদি তাকাই ২০১৬ সালে… ২০১৫ সালে এখানে ১৫ থেকে ৪০ শতাংশ মেয়ে এখানে কিন্তু সুযোগ পেত। যখন কোটা ছিল। সে সময় ১৫ থেকে ৪০ শতাংশ মেয়ে এখানে চান্স পেত। আপনি যদি এখন তাকান অর্থাৎ ৪০ থেকে ৪৪ নম্বর বিসিএস এ একটি মেয়েও স্থান পায়নি এবং ৪৩ এ গিয়ে হয়তো দুইজন বা একজন মানে চারটি বিসিএস মিলিয়ে পাঁচজন মেয়েও স্থান পায়নি।’’

অর্থ্যাৎ, তিনি বলেছেন– ৪৪ তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র (ফরেন) ক্যাডারে একজনও সুপারিশপ্রাপ্ত হননি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ৪৪ তম বিসিএসে নিয়োগ প্রাপ্তদের তালিকায় পররাষ্ট্র ক্যাডারে কোনো নারীর নাম খুঁজে পাওয়া যায়নি। তবে ৪৪ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে অনেক নারীই সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার সারওয়াত সিরাজ দ্য ডিসেন্টকে বলেন, ‘‘আমি পডকাস্টে ৪৪ তম বিসিএস পরীক্ষায় ফরেন (পররাষ্ট্র) ক্যাডারে কোনো পেয়ে সুপরিশপ্রাপ্ত হয়নি বলেছিলাম। দ্য পোস্ট বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে।’’

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার সারওয়াত সিরাজ দ্য ডিসেন্টকে বলেন, ‘‘আমি পডকাস্টে ৪৪ তম বিসিএস পরীক্ষায় ফরেন (পররাষ্ট্র) ক্যাডারে কোনো পেয়ে সুপরিশপ্রাপ্ত হয়নি বলেছিলাম। দ্য পোস্ট বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে।’’