আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনে কাজ করছে সরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তাদের-ই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সরকার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।