ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে শনিবার (২২ আগস্ট) বিকালে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।
এ দিকে চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।