দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ইরানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মূল্যায়ন রয়েছে। তার দূরদর্শিতা, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং গণতন্ত্র সংহতকরণে ধারাবাহিক ভূমিকা প্রশংসনীয়।
ইরানি প্রেসিডেন্ট আরও আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের জনগণের স্থায়ী স্থিতিশীলতা, সমৃদ্ধি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী সহযোগিতা সম্প্রসারণে ইরানের পূর্ণ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।