Image description

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এ প্রক্রিয়া শুরু হয়।

এ উপলক্ষে সংসদে শুরু হয়েছে বিশেষ সভা। এতে সভাপতিত্ব করছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদের বিশেষ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। অন্যদিকে ১১ দলের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি অনুপস্থিত।