দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন আইন হওয়ার পর কেবল সে বছরই এ নির্বাচনে ভোট হয়েছিল।
এত বছর ভোট না হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ১৯৯১ সালের পর আর নির্বাচন হয়নি।রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন জাতীয় সংসদ সদস্যরা।
এবার সরকার দলীয় সংসদ সদস্যদের ভোটে হেরে যাওয়া নিশ্চিত জেনেও বিরোধী দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে প্রার্থী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।