রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে র্যাব-২-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। পরে ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, চুয়া সেলিমের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মাদক মামলা রয়েছে।
চুয়া সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবার নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে র্যাব ও পুলিশের পক্ষ থেকে প্রায় অভিযান চালানো হয়।
ঢাকাটাইমস