বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ইগো ত্যাগ করে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসার আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকট আছে। এটা সত্য। এটি দেশের সংকট। শুধু সরকার, দল, গোষ্ঠীর সংকট নয়। এই সংকট নানা কারণে হতে পারে। সকলকে নিয়ে বসুন। সকলেই সমাধান চায়। ইগো দেখানোর কিছু নাই।’