Image description

পা দিয়ে লিখে মাস্টর্স পাস সিরাজগঞ্জের সেই নিলা খাতুন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।

 

বিজ্ঞাপন

জন্মগতভাবে দুটি হাত নেই। কিন্তু শারীরিক এই প্রতিবন্ধকতা কখনো থামিয়ে রাখতে পারেনি সিরাজগঞ্জের কামারখন্দের নিলা খাতুনকে। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে কামিল (মাস্টার্স সমমান) পাস করেছেন তিনি। গত ৫ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় ‘পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে সরকারের। 

LocalNews

 

 

রোববার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পান তিনি। চাকরি পাওয়ার খবরের নিলা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

নিলা খাতুন, Special School for Children with Disabilities-এ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

 

বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিদ্যুৎমন্ত্রীর নির্দেশে নিলাকে সমাজকল্যাণমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন। নিলা শিক্ষক হওয়ার স্বপ্ন পুরণ হয়েছে। নিলা প্রমাণ করেছেন, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও—ইচ্ছাশক্তিই মানুষের সাফল্যের গল্প।