Image description

সংযুক্ত আরব আমিরাতের ভিসা-সংক্রান্ত জটিলতা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি আমরা অবগত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, সরকারের জন্যও ভালো।

পোস্টে প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের ক্ষোভ যৌক্তিক। দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতির উন্নয়নে কাজ করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, দেখা যাক কতটুকু পারি। সময় লাগলেও আশা করি নতুন ও ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।