Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সদস্য সদস্য আখতার হোসেন বলেন, বিএনপির সঙ্গে অভ্যন্তরীণ বোঝাপড়া ও নেগোশিয়েশনের মাধ্যমে সরকার গঠন-পরবর্তী সময়েও সাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রেখেছে। তাকে একটি ‘সেফ এক্সিট’ দিতে চায়।

রোববার (২৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে চব্বিশের আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফ্যাসিবাদের একজন আইকন না, তিনি একজন লুটেরা। তিনি ব্যাংক লুট করেছেন। ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দিয়েছেন। বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশে একটা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছেন। এ ধরনের একজন ব্যক্তি, তিনি তো রাষ্ট্রপতির পদে আসীন থাকার মতো যোগ্যতা তার থাকে না।’

এসময় সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আখতার হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু প্রমুখ।