Image description

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেছেন, 'মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সকলের সহযোগিতায় এ মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে।'

তিনি আরও বললেন, 'আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, তারাগঞ্জ বাজার মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, কুর্শা ইউনিয়ন জামায়াতের সভাপতি মহসিনুল হক প্রামাণিক এবং ইউনিয়ন সেক্রেটারি আল আমিন।