Image description

জুলাই বিপ্লবের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি কবরের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, নায়েবে আমির কামরুল হাসান, সুরুজ্জামান, আশিকুর রহমান নাঈমসহ প্রমুখ।

jagonews24

বিজ্ঞাপন

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।