Image description

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সানজিদার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

 

আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে এ অনুদান হস্তান্তর করেন নেতারা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি নিহত শিশুর বাবা-মায়ের প্রতি সমবেদনা জানান এবং এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি সানজিদার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।