Image description

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন বোনকে হারিয়ে একা হয়ে পড়েছে কিশোর জুনায়েদ ইসলাম সিফাত। নৃশংস হত্যাকাণ্ডের চার দিন পরও উদ্দেশ্য স্পষ্ট নয়। কেবলই লুটপাটের চেষ্টা, নাকি অন্য কিছু তা স্পষ্ট নয়। তদন্তে উঠে এসেছে নতুন প্রশ্ন। আলামত ও ফরেনসিক তথ্যের ভিত্তিতে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।