জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। প্রতিষ্ঠানটির মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৮ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ল্যাবরেটরিতে বিএসসি অথবা মেডিকেল টেকনোলজিতে (ল্যাবরেটরি) ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: রক্ত সংগ্রহ এবং নমুনা সংগ্রহের কৌশলে পারদর্শিতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: ডায়াগনস্টিক সেন্টারে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জুন, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম