Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশজুড়ে আরও ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৭ শিশুর। এ সময় ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে ৮০ জনকে শনাক্ত করা হয়েছে।

 

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে আর নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।

 

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৭৭ শিশু।