Image description

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। 

আজ সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাধর্কজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি ৯ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অর্জন।

এ ছাড়া তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সাল পর্যন্ত এ পদে ছিলেন। বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক নীতিনির্ধারণে তিনি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।