Image description

২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে শাহজাহান নামে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসির গণিত পরীক্ষার (বিষয় কোড-১০৭) উত্তরপত্র পরিবারের সদস্যদের দিয়ে বৃত্তি ভরাট করা হয়, যার ভিডিও/স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। এমন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক/পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট/পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ।