রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনাজনিত বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে বলা হয়, যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে, সেখানে ১১ জন মা ছিলেন আর সদ্য নবজাতক শিশু ছিলেন ছয়জন। হয়তো তাদের বয়স একদিন-দুইদিন।
এদিকে নবজাতক শিশুদের অভিভাবকরা বলছেন, হাসপাতালে নবজাতক ওয়ার্ডে গ্যাস লিকেজ থেকে ছয় শিশুর মৃত্যুর হয়েছে। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয়জন শিশুর মৃত্যু হয়।