Image description

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়ম ঠেকাতে নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকান উচ্ছেদ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম বলেন, এনআইডি সেবা দেওয়ার নামে কোনো দোকান যেন নির্বাচন ভবনের আশপাশের এলাকায় না থাকে, সে ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র সচিব নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

পশ্চিম আগারগাঁও এলাকার বিভিন্ন সড়কের পাশে পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদনের সেবা দেওয়ার নামে অসংখ্য কম্পিউটারের দোকান গড়ে উঠেছে।