Image description

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে। কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।

 
আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সন্তান।’

শনিবার (১৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন।

 
আহত-নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। ধর্মকে পুঁজি করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।’

 

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাহ উদ্দিন খান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ।