Image description

১০–১২ বছর আগে অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনার স্বপ্নে অনেক ধারদেনা করে ওমানে পাড়ি জমান ওই গ্রামের কৃষক আবদুল মজিদের বড় ছেলে মুহাম্মদ রাশেদ (৪০)। এরপর তিনি সেখানে শ্রমিকের কাজ করেন। কিছুদিন পর ড্রাইভিং লাইসেন্স পান। পরে সেখানকার এক শেখের গাড়িচালক হিসেবে চাকরি পান। পরে একে একে আরও তিন ছোট ভাইকে ওমানে নিয়ে যান রাশেদ৷ তাঁদেরও একই চাকরির ব্যবস্থা করে দেন। এরপর তাঁদের পরিবারে আসে সচ্ছলতা। গ্রামের বাড়িতে বানান দোতলা পাকা বাড়ি। কিন্তু সুখ, সচ্ছলতা স্থায়ী হলো না। গ্যাস দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো চার ভাইয়ের।