ইরানের রাজধানী তেহরানের ৩৫ কিলোমিটার পূর্বে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৩৫ কিলোমিটার গভীরে। এ তথ্য জানিয়েছে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র একজন সংবাদাতা ভূমিকম্পটির তীব্রতাকে ‘প্রচণ্ড’ বলে বর্ণনা করেছেন।
অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, পূর্ব তেহরানের পারদিসে ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।