দিনাজপুরে পৌরসভার নাম করে টোল আদায় বন্ধ ও পৌর প্রশাসককে অপসারণ দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পরে ট্রাক টার্মিনাল থেকে টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন।
রোববার (১০ মে) সকাল থেকে জেলার কেন্দ্রী বাস টার্মিনাল, কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও কাহারোল উপজেলার দশ মাইলমোড়সহ বিভিন্ন স্থানে অবরোধ করে শ্রমিকরা।
পরে বেলা ১১টার সময় পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন ট্রাক টার্মিনালের টাকা আদায় কার্যক্রম সাময়িক বন্ধে আদেশ দিয়ে চিঠি ইস্যু করলে শ্রমিক অবরোধ তুলে নেয়।
জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সাদাকাতুল বারী বলেন, ‘সাময়িক টোল আদায় বন্ধ করা হয়েছে।’
এ বিষয়ে পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘ টোল আদায় বন্ধ করা হয়েছে। আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।