Image description

‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ অবশেষে নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত এমপি নিলোফার চৌধুরী মনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ ব্যাখ্যা দেন। ওই টকশোতে উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

 

পূর্বের এক টকশোতে ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ মনির এমন মন্তব্যে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, সেদিন জামায়াতের যে ছিল আমার সাথে তিনি খুব বাজেভাবে বলেছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি হাওয়া ভবন, এমন অনেককিছু। বলার একটা পর্যায় আমি বলছিল- চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ কিন্তু শাস্তিটা যখন এক মানুষের হয়ে যায় শাস্তি পাওয়ার পরে তখন তো সেই ওই জায়গাটা পরিষ্কার থাকে। শাস্তি আপনি ভোগ করেছেন, আপনি ১০ বছর জেল খেটেছেন- তারপরে তো আপনি শাস্তির মধ্যে পড়েন না। কিন্তু আপনারা যারা জাকাতের টাকা দিয়ে...এ টু জেড জামায়াত চলে।

বিএনপির এই নেত্রী বলেন, জাকাত কাদের জন্য। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে জাকাত। সেই জাকাতের হচ্ছে ধনীদের টাকা গরিবরা ব্যবহার করবে। এটা গরিবের অধিকার। এটা দয়া না, দান না। কিন্তু ধনীর টাকা যদি ধনী ব্যবহার করে। ধনীর টাকা যদি রাজনীতিতে ব্যবহার হয়। জাকাত কিন্তু গরিবদের জন্য রাজনীতির জন্য নয়।

তিনি আরও বলেন, আপনারা বিভিন্ন মানুষদের চাকরি থেকে ৫% ও ব্যবসা থেকে ৫% মাসিক বাধ্যতামূলক নিচ্ছে এটা কী এবং এটা কী বলবেন? এই টাকা দিয়ে বিভিন্ন হাসপাতাল ব্যাংক ও পরিবহন বানান। আপনারা নিজেরা খান, আপনাদের আমির থেকে শুরু করে গাড়ি ও তেল কেনায় ব্যবহার হয়। এটা কী ভালো কিছু? আপনার জাকাতটা ব্যবহার হচ্ছে কোথায় সেই জায়গাটা কথা ছিলে কিন্তু- সেই জায়গা থেকেই আমি বলেছি- এটা তো আরও খারাপ কিছু।

তিনি বলেন, জাকাত তো ধনীর জন্য না। আপনি ধনী মানুষ জাকাত দেওয়া তো আপনার জন্য ফরজ। কিন্তু আপনি নিজেই যদি জাকাত খান- আপনারা দেবেন কারে।