Image description

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ‘গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান শাপলার শহীদগাথা।

 

শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠান হবে।

 

অনুষ্ঠানে শহীদনামা স্মারকগ্রন্থের সমৃদ্ধ সংস্করণের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন এবং শাপলা স্মৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

 

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।

 
 

 

বিশেষ অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওয়ায়দুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, মাদারীপুর-১ আসনের মাওলানা সাইদ‌ উদ্দিন আহমাদ হানজালা প্রমুখ।

 

 

 

আয়োজকরা জানান, ৫ মের শাপলা ট্র্যাজেডির ইতিহাস, স্মৃতি ও দলিলভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরাই এ অনুষ্ঠানের উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানায় সংসদটি।