Image description

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন এবং এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নগরীর রৌফাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবক এবং গুলিবিদ্ধ শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। তখন সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হন এবং এক শিশু গুলিবিদ্ধ হন। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।