Image description

ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, সন্তানদের গড়ে তুলতে অভিভাবকরা সর্বোচ্চ ব্যয় করছেন। সরকারও মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। উন্নত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে ‘ব্রিংগিং লার্নিং টু লাইফ : ইনোভেশন্স ইন টিচিং, লার্নিং অ্যান্ড স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার বাজেট বৃদ্ধি করছে। শিক্ষাকে আনন্দময় করে তুলতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যগুলো বাস্তবায়ন করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।