Image description

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। তিনি বর্তমানে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এছাড়াও পুলিশ সুপার পদে আরও তিন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।