টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে থাকার পর আবারও পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ।
বয়লারের টিউব ফেটে যাওয়ায় আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও ও কুলিং ফ্যান ভেঙ্গে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়ার এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরের ৮ জেলা আবারও বিদ্যুৎ বিভ্রাটে পড়ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বয়লারের ষ্টিম ঠাণ্ডা হতে সময় লাগবে।