Image description

বৃষ্টির কারণে কয়েক দিন স্বস্তির পর রাজধানীতে বেড়েছে তাপমাত্রা। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।