ডিজিএফআইয়ে সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব) মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানের আবেদন করা হয়েছে।
রোববার সকালে ট্রাইব্যুনাল-২ এ আবদেন করেন প্রসিকিউশন। বিয়ষটি নিশ্চত করেন প্রসিকিটর গাজী এমএইচ তামীম।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব) মামুন খালেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের মামলা ও মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।