Image description

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে সেখানে গেছে বলে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পান তারা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।