Image description

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিরোধিতা করায় তেল আবিবের সঙ্গে স্পেনের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এর মধ্যেই ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন।

 

গত সেপ্টেম্বরেই রাষ্ট্রদূতকে স্পেনে তলব করা হয়েছিল। গাজায় আগ্রাসনের কারণে ইসরাইলগামী অস্ত্রবাহী বিমান ও জাহাজ স্পেনের আকাশসীমা বা বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়।

 

ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের এই নীতিকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছিলেন।

 

মঙ্গলবার স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূতের পদ অবসানের ঘোষণা প্রকাশিত হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিবে তাদের দূতাবাস আপাতত একজন ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ (অস্থায়ী প্রতিনিধি) দিয়ে পরিচালিত হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে গত মে মাসে ইসরাইল তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার পর থেকে স্পেনে ইসরাইলি দূতাবাসও একজন চার্জ ডি অ্যাফেয়ার্স দিয়ে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এ উত্তেজনা আরো বাড়ে। সূত্র: টাইমস অব ইসরাইল