Image description

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে নতুন করে যুক্তরাষ্ট্রের তিনটি বি-১ বোমারু বিমান অবতরণ করেছে। ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোমারু বিমানের মোতায়েনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেন। লন্ডনের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে এসব ঘাঁটি প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা