ইরানের মিসাইল মজুদ সম্পর্কে আমেরিকা ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা প্রতিবেদনে উল্লেখ করেছিল যে, ইরান এক সপ্তাহ যুদ্ধ চালিয়ে গেলে ইরানের মিসাইল মজুদ শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এতে ডোনাল্ড ট্রাম্প ভীষণ চটেছেন। কারণ যুদ্ধের প্রায় এক সপ্তাহ গত হলেও ইরান এখনো তাদের সর্বাধুনিক মিসাইল ও ড্রোন ব্যাবহার করছেনা। প্রকৃত অর্থে ইরান কি পরিমাণ মিসাইল ভূগর্ভে মজুদ রেখেছে সেটার খবর কোনো গোয়েন্দার কাছে নেই।
ধারণা করা হচ্ছে ইরান এভাবে আরো দুবছর যুদ্ধ চালিয়ে গেলেও তাদের মিসাইল মজুদ শেষ হবেনা। আয়াতুল্লাহ খোমেনি তার দীর্ঘ শাসনামলে ইরানকে সামরিক ক্ষেত্রে শক্তিশালী করার জন্য এতো পরিমাণ মিসাইল উৎপাদন করেছেন যা কল্পনার বাহিরে। তিনি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার খুব নিকটে ছিলেন। ইতিমধ্যে বানিয়ে ফেলছেন কিনা তা নিয়েও অনেকের মধ্য সন্দেহ রয়েছে। সবার সন্দেহ, ইরান যদি পারমাণবিক ক্ষমতাধর না হতো তাহলে মার্কিনদের বিরুদ্ধে এভাবে লড়াই করার সাহস পেত না।