Image description

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে চুক্তি না হলে দেশটিকে ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ রয়েছে—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো, অথবা ‘তাদের উড়িয়ে দেওয়া’।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটনের বাইরে কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, নেতৃত্ব এবং সামরিক-শিল্প সক্ষমতা ধ্বংস করেছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব দাবি নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি নিয়ে পাল্টা প্রস্তাব

এর মধ্যেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি পাল্টা প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে ইরান।

চলমান সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে অচলাবস্থা কাটাতে আলোচনার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা