ইরান আবারও পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে এই বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার আবুধাবিতে দুই নেতার বৈঠকে এসব তথ্য তুলে ধরেন নেতানিয়াহু।
ইসরাইলি এক কর্মকর্তা জানান, নেতানিয়াহুর দেওয়া তথ্যের মধ্যে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি পাহাড়ি এলাকায় নতুন নির্মাণকাজের তথ্যও ছিল। স্থানটি তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
বিজ্ঞাপন
ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রচেষ্টায় এই স্থানটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।