যুদ্ধ বন্ধের নানা উদ্যোগের ধারাবাহিকতায় এবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গতকাল সোমবার এ আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছিল। ওই সময় যুদ্ধের লাগাম টানতে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব দেওয়া হয়; যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
আশা করা হচ্ছে, ওই প্রস্তাবের একটি সংশোধিত রূপ নিয়ে আরো আলোচনা হতে পারে। আলোচনার উদ্যোগ সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা এ কথা রয়টার্সকে জানিয়েছেন।