Image description

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সেনাসদস্যরা অবস্থান করছেন বলে জানিয়েছে এএফপি।

 

বিজ্ঞাপন

এএফপির সাংবাদিকেরা বিমানবন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি সেখান থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ঘটনার পর বিমানবন্দর এলাকায় ধূসর রঙের ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক।