মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করা মানচিত্রটিতে হরমুজ প্রণালির ওপর ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘নতুন মার্কিন ভূখণ্ড’ লেখা রয়েছে। তবে এবার পোস্টটির সঙ্গে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি ট্রাম্প।
এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন তিনি। এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিকে তিনি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী জলপথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে।
সূত্র: মিডলইস্ট আই