ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মানুষের প্রাণহানির পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাই ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এলিজাবেথ ওয়ারেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ আমেরিকানদের প্রাণ কেড়ে নিয়েছে এবং বিশ্বজুড়ে লাখো মানুষের জন্য গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কংগ্রেস এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমতি দেওয়া উচিত নয়।’
গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষই দ্বিদলীয় সমর্থনে একটি ওয়ার পাওয়ারস রেজুলেশন পাসের মধ্যেই ওয়ারেনের এই মন্তব্য এমন সময় এলো। ওই প্রস্তাবে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে অননুমোদিত সামরিক অভিযান বন্ধ করার জন্য প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়।