এবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতেও বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নিহত হন অন্তত একজন।
একই সময়ে দক্ষিণ লেবাননের টাইর জেলাতেও হামলা চালানো হয়। সেখানে নিহত হয়েছেন আরও পাঁচজন।
সব মিলিয়ে একদিনে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে হতাহতের এই ঘটনা।