Image description

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পালটা হামলা করেছে তারা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে তারা ওই বিমানঘাঁটিতে হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, ঘাঁটিটি ছিল যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ উৎস। তবে এটি কোথায় অবস্থিত, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে খবর পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি স্থাপনায় হামলা চালিয়েছে।

এসময় হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলে, ‘যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।’ একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘আরও কঠোর’ প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।