Image description

১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য সৌদি আরবে ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের আগমনের দিনক্ষণ জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  এক বিজ্ঞপ্তি সৌদি জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে শুরু হবে এই কার্যক্রম।

গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের ক্যালেন্ডারে ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়।

ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করতে পারবেন এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। আর ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

মন্ত্রণালয় জানিয়েছে, ৭ এপ্রিল ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা।

একই সঙ্গে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।