ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো সফরে যাচ্ছেন, যাকে তিনি একটি “সময়োপযোগী সফর” হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই সফরের লক্ষ্য হলো অংশীদার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা।
আরাঘচি লিখেছেন, “আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।”
খবর অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার এই পরিকল্পিত সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর পথে সহায়ক হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।