Image description

সামরিক অভিযানে লেবাননের দখলকৃত এলাকায় যাতে সেখানকার বাসিন্দারা আর ফিরে আসতে না পারে সে জন্য ‘হলুদ রেখা’ টানছে ইসরায়েল। ইতোপূর্বে গাজার বাসিন্দাদের বসতি দখলে একই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর সিনিয়র কর্মকর্তারা বলেন, তারা লেবাননে ‘হলুদ রেখা’ আরোপ করবে, যাতে ইসরায়েলি সামরিক বাহিনীর দখলকৃত এলাকাগুলোতে লেবাননের বাসিন্দারা ফিরতে না পারে।

এই কৌশলটি গাজাকে বিভক্ত করতে ব্যবহার করা হয়েছিল।

গাজা থেকে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ মডেল লেবাননেও অনুকরণ করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সিনিয়র কর্মকর্তারা বলেন, তারা ইতোমধ্যে একটি ‘হলুদ রেখা’ নির্ধারণ করেছেন।

ইসরায়েলি বাহিনী বর্তমানে সেই রেখা পর্যন্ত অভিযান চালাচ্ছে।

আইডিএফ কর্মকর্তারা বলেন, এই হলুদ রেখা চিহ্নিত এলাকার ভেতরের ৫৫টি লেবাননি গ্রামে বাসিন্দাদের ফিরতে দেওয়া হবে না।

যুদ্ধবিরতির মধ্যেও সেখানে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস অব্যাহত রাখার অনুমোদন তাদের রয়েছে।

 

শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আইডিএফ যেসব স্থান পরিষ্কার ও দখল করেছে, সেসব সব জায়গা ধরে রাখা অব্যাহত রাখবে।

সূত্র: সিএনএন