Image description

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বিশ্বাসযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। খবর আলজাজিরার।

ম্যাক্রোঁ ইরান ও মার্কিন নেতাদের বলেছেন, যুদ্ধবিরতিই ছিল ‘সর্বোত্তম সম্ভাব্য’ সিদ্ধান্ত এবং এতে লেবাননকে অন্তর্ভুক্ত করাই শান্তির সর্বোত্তম পথ।

 

তিনি বলেন, ’যুদ্ধবিরতিকে বিশ্বাসযোগ্য ও স্থায়ী করার জন্য এটি একটি অপরিহার্য শর্ত।’

তিনি আরো বলেন, যেকোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে প্রতিবন্ধকতার মতো বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।

ম্যাক্রোঁ বলেন , ‘এভাবেই একটি শক্তিশালী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’

উল্লেখ্য, ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন এবং হরমুজ প্রণালি খোলার জন্য যৌথ সামরিক অভিযানের প্রস্তাবকে আগে “অবাস্তব” বলে মন্তব্য করেছিলেন।